
ধর্মীয় নিপীড়নের শিকার সংখ্যালঘুরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু অধিকারী
ধর্মীয় কারণে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রানরা অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হবে না বলে বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার দাবি, ভারতের যথাযথ আইনি কাঠামো ও নাগরিকত্ব সংশোধনী আইন- সিএএ অনুযায়ী সংখ্যালঘুরা শরণার্থী হিসেবে তালিকাভুক্ত হবে। তবে অনুপ্রবেশকারী ইস্যুতে পশ্চিমবঙ্গ সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও ফের হুঁশিয়ারি উচ্চারণ করেন শুভেন্দু।

আজ প্রবারণা পূর্ণিমা, বুদ্ধ ভক্তদের মাঝে উৎসব আমেজ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। দিবসটিকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ বুদ্ধের ভক্ত অনুসারীদের মাঝে। সকাল থেকেই প্রদীপ প্রজ্বলন, পূর্জা আর্চনা ও ভোগ সামগ্রী প্রদানে বিহারে বিহারে জড়ো হচ্ছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। রাতে শুরু হবে প্রধান আকর্ষণ ফানুস উড়ানো । ভক্তদের প্রার্থনা, যে অহিংসার বাণী, সম্প্র্রীতির বাণী প্রচার করেছেন গৌতম বৌদ্ধ, সে বাণী আজকের এই দিনে ছড়িয়ে পড়বে পৃথিবীজুড়ে। দূর হবে হানাহানি, যুদ্ধ, বিগ্রহ। দিবসটিকে ঘিরে নাশকতা এড়াতে কঠোর নিরাপত্তা ছিল বিহারগুলোতে।