মিতু হত্যাকাণ্ড: পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিতে ওসিকে তলব
ভোলা সদর উপজেলার গোরস্থান মাদ্রাসা সংলগ্ন এলাকায় আলোচিত গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, মিতুকে পরিকল্পিতভাবে হত্যা করা হলেও পুলিশ স্বপ্রণোদিত হয়ে আত্মহত্যার মামলা দায়ের করেছে।