গভীর নলকূপ
গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, দিচ্ছে ঝুঁকির বার্তা

গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলনে নামছে ভূগর্ভস্থ পানির স্তর, দিচ্ছে ঝুঁকির বার্তা

নগরীতে দৈনিক শত শত গভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করায় প্রতি বছর দুই-তিন মিটার করে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামছে। ভূগর্ভস্থ পানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়ায় ভূ-উপরস্থ পানির যথাযথ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। আর ভূগর্ভস্থ পানির ওপর অতিনির্ভরতার কারণে মাটির নিচে জলাধার পুনরায় পূর্ণ হবার সুযোগ পাচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভয়াবহ ভবিষ্যতের হুঁশিয়ারি দিয়েছেন পানি বিশেষজ্ঞরা।

মাগুরায় বন্ধ জিকে সেচ প্রকল্প, গভীর নলকূপে বাড়ছে উৎপাদন খরচ

মাগুরায় বন্ধ জিকে সেচ প্রকল্প, গভীর নলকূপে বাড়ছে উৎপাদন খরচ

মাগুরায় বছরের পর বছর ধরে বন্ধ জিকে সেচ প্রকল্পের পানি সরবরাহ। বাধ্য হয়ে কৃষকদের নির্ভর করতে হচ্ছে ইঞ্জিন চালিত গভীর নলকূপের উপর। এতে বাড়ছে উৎপাদন খরচ। এ অবস্থায় সেচ প্রকল্পের মাধ্যমে পানি সরবরাহের দাবি চাষিদের।

চাঁদপুরে ৯০ ভাগ নলকূপে আর্সেনিক শনাক্ত

চাঁদপুরে ৯০ ভাগ নলকূপে আর্সেনিক শনাক্ত

দেশের অন্যতম আর্সেনিকপ্রবণ জেলা চাঁদপুর। এক সময় স্বাস্থ্য বিভাগ ও বিভিন্ন এনজিও বিনামূল্যে রোগীদের পরীক্ষা নিরীক্ষাসহ ওষুধ প্রদান করলেও বর্তমানে তা বন্ধ হয়েছে। জেলার গভীর নলকূপগুলোতে উপস্থিতি না থাকলেও প্রায় ৯০ ভাগ অগভীর নলকূপে শনাক্ত হয়েছে মাত্রাতিরিক্ত আর্সেনিক। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে, গভীর নলকূপ সরবরাহের পাশাপাশি পরিশোধিত নদীর পানির ব্যবহার বাড়ানো গেলে কমে আসবে ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি কাজ করা হবে আর্সেনিক আক্রান্ত রোগীদের নিয়ে।

সুপেয় পানির অভাবে উপকূলের মানুষ

সুপেয় পানির অভাবে উপকূলের মানুষ

লবণাক্ততায় সুপেয় পানির সংস্থান নিয়ে ভুগতে হয় উপকূলীয় এলাকা খুলনার দাকোপের বাসিন্দাদের। যার সমাধান হিসেবে চালু করা হয় সুপেয় পানি সংরক্ষণ প্রকল্প। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই এর কার্যক্রম মুখ থুবড়ে পড়ে। ফের এটি চালু করার দাবি এলাকাবাসীর। এছাড়াও সুপেয় পানি নিয়ে আরও নতুন প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।