Recent event
গবাদিপশুর চাহিদা
কুড়িগ্রামের পশুহাটে ক্রেতা কম, জমেনি বেচাকেনা

কুড়িগ্রামের পশুহাটে ক্রেতা কম, জমেনি বেচাকেনা

কোরবানির ঈদ ঘিরে কুড়িগ্রামের হাটে বেড়েছে পশুর সরবরাহ। পশু বিক্রেতারা হাটে পর্যাপ্ত গরু নিয়ে এলেও ক্রেতা উপস্থিতি এখনও কম, ফলে জমে ওঠেনি বেচাকেনা। শেষ পর্যন্ত বাজারে ভারতীয় গরু না এলে ভালো ব্যবসার আশা পশু ব্যবসায়ীদের।

'কড়া নজরদারির পরও চোরাই পথে ঢুকছে গরু'

'কড়া নজরদারির পরও চোরাই পথে ঢুকছে গরু'

ঈদুল আজহা ঘিরে দেশে চোরাই পথে গরু ঢুকছে। নানা কৌশলে ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে গরু আনছে চোরাকারবারিরা। কিছু সীমান্তে কড়া নজরদারিতেও কাজ হচ্ছে না। বেশ কয়েকটি এলাকা দিয়ে অন্য বছরের চেয়ে বেশি পশু ঢুকছে বলে অভিযোগ করছে খামারিরা। এতে লোকসানের আশঙ্কা করছেন তারা।

পশু মোটাতাজাকরণে ব্যস্ত পটুয়াখালীর খামারিরা

পশু মোটাতাজাকরণে ব্যস্ত পটুয়াখালীর খামারিরা

আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালীর খামারিরা। প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজা করতে খৈল, কুটা, ভাতের মাড়সহ সবুজ ঘাস খাওয়ানো হচ্ছে। এবার জেলায় এক লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে। ভারত থেকে পশু আসা ঠেকানো গেলে ভালো লাভের আশা করছেন খামারিরা।

কোরবানির জন্য এবার ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার গবাদিপশু প্রস্তুত

কোরবানির জন্য এবার ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার গবাদিপশু প্রস্তুত

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হলেন আব্দুর রহমান জানিয়েছেন চলতি বছর ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রাখা আছে। যা গতবারের চেয়ে ৪ লাখ ৪৪ হাজার ৩৪টি বেশি। রাজধানীর ফার্মগেটে আজ (বৃহস্পতিবার, ১৬ মে) কোরবানি পশুর চাহিদা নিরূপণ, সরবরাহ এবং পশু পরিবহনে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এ তথ্য জানান।