এপস্টেইনের নথিতে বেরিয়ে এসেছে খাসোগি হত্যার তথ্য, ফাঁসাতে চেয়েছিলেন সৌদি যুবরাজকে
কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের নতুন নথিতে এবার বেরিয়ে এসেছে সাংবাদিক জামাল খাসোগি হত্যার চাঞ্চল্যকর তথ্য। আলোচিত সেই ঘটনায় সৌদি যুবরাজ মোহম্মদ বিন সালমানকে ফাঁসাতে চেয়েছিলেন আমিরাতের প্রেসিডেন্ট- প্রতিবেদনে এমন দাবি করেছে মিডল ইস্ট মনিটর। আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হচ্ছে, ইসরাইল ও যুক্তরাজ্যের গোয়েন্দাদের সহায়তায় লিবিয়ার রাষ্ট্রীয় সম্পদ হাতিয়ে নেয়ার প্রস্তাব পেয়েছিলেন এপস্টেইন।