খাদ্যে বিষক্রিয়া

ইরাকে যাওয়ার ৫ মাসের মাথায় একমাত্র ছেলের মৃত্যু, শোকস্তব্ধ পরিবার
স্বপ্ন পূরণের আগেই নিভে গেলো পরিবারের ভাগ্য পরিবর্তনে মাত্র ৫ মাস আগে ইরাকে পাড়ি জমানো বাবা-মায়ের একমাত্র ছেলে মেহেদি হাসান নাহিদের (২১) জীবনের আলো। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় নাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে তার পরিবার।

নির্ঘুম জম্মু-কাশ্মীর: অজ্ঞাত রোগে ১৪ শিশুসহ ১৭ জনের প্রাণজানি
রহস্যময় অসুস্থতা কেড়ে নিয়েছে ঘুম। ভারতের জম্মু-কাশ্মীরের প্রত্যন্ত এক গ্রামে অজ্ঞাত রোগে প্রাণ গেছে ১৪ শিশুসহ কমপক্ষে ১৭ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ১০ জন। খাদ্যে বিষক্রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও হঠাৎই জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন ভুক্তভোগীরা। সবার মস্তিষ্কের স্নায়ু ক্ষতিগ্রস্ত ছিল বলে জানা যাচ্ছে। গ্রামটিকে ‘কন্টেইনমেন্ট জোন’ ঘোষণা করে উচ্চ সতর্ক অবস্থানে প্রশাসন, চলছে অনুসন্ধান।