পরমাণু প্রযুক্তিতে ধানের আট জাত উদ্ভাবন; ফলন দ্বিগুণের পথে বুরকিনা ফাসো
আমদানিনির্ভরতা কমাতে এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে পরমাণু প্রযুক্তির সহায়তায় ধানের আটটি নতুন জাত উদ্ভাবন করেছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ অ্যাটমস ফর ফুড কর্মসূচির কারিগরি সহায়তায় এই সফলতা অর্জিত হয়েছে। ইন্টারন্যাশনাল এটমিক এনার্জি এজেন্সির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।