
স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান পরিবেশ মন্ত্রীর
স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে পৃথক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই।’ এ সময় মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনা করে সকল কার্যক্রম এগিয়ে নিতে জোর দেন তিনি।

বৈরী আবহাওয়া ও যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ বিঘ্নিত, বিশ্বজুড়ে বাড়লো খাদ্যপণ্যের দাম
প্রতিকূল আবহাওয়া এবং কৃষ্ণসাগরে যুদ্ধজনিত বিঘ্নের কারণে প্রধান প্রধান খাদ্যপণ্যের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে খাদ্যের দাম ২০২২ সালের শেষের দিকের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এ তথ্য জানিয়েছে। রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামীকাল বিশ্ব খাদ্য দিবস
‘হাত রেখে হাতে, উত্তম খাদ্য ও উন্নত আগামীর পথে’ প্রতিপাদ্যে আগামীকাল (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) বিশ্ব খাদ্য দিবস পালিত হবে।

ওয়ার্ল্ড ফুড ফোরামে আজ মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা
ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোমের সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তার।

ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (রোববার, ১২ অক্টোবর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে পৌঁছান। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।