
ডিএসসিসির উদ্যোগে ধানমন্ডি লেকের খনন কাজ শুরু
দূষণ, দখল আর নাব্যতা সংকটে হারাচ্ছে রাজধানীর অন্যতম নান্দনিক জলাধার ধানমণ্ডি লেকের সৌন্দর্য। লেকের পানি ও পরিবেশ ফিরিয়ে আনতে শুরু হয়েছে পুনঃখনন ও সংস্কার কার্যক্রম। আজ (মঙ্গলবার, ৬ অক্টোবর) লেকের খনন কাজের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

দখল-ভরাটে ঢাকায় দেড় যুগে বিলুপ্ত ১২-১৫টি খাল
গত দেড় যুগে ভরাট, দখল আর অবকাঠামোর চাপে ঢাকায় বিলুপ্ত হয়েছে ১২-১৫টি খাল। নথিতে উল্লেখ্য থাকলেও বাস্তবে এসব খাল নেই। অবশিষ্টগুলোর অবস্থাও বেশ নাজুক। মূলত অপরিকল্পিত নগরায়নে হারিয়ে গেছে খালের অধিকাংশ অংশ। পরিবেশ উপদেষ্টা জানান, নগরের জলাশয় ঘিরে একটি মাস্টারপ্ল্যান রয়েছে সরকারের। বিশেষজ্ঞরা বলছেন, নগর বাঁচাতে এসব খাল শিরা উপশিরার মতন কাজ করে।

পানি স্বল্পতায় ডিম ছাড়তে পারছে না মাছ
কোথাও নেই গভীরতা, কোথাও আবার নিয়ম না মেনে চলছে মাছ শিকার। কোনটি আবার ভরে গেছে কুচুরি পানায়, এমনই অবস্থা নাটোরের বিভিন্ন মৎস্য অভয়াশ্রমের। প্রধান নদীগুলোর পানি কমে যাওয়ায় হুমকির মুখে পড়েছে মা মাছ।

নোয়াখালীর বেগমগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান
নোয়াখালীর বেগমগঞ্জে নতুন গ্যাসকূপের সন্ধান মিলেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) নতুন এই কূপ খন প্রকল্পের নাম দিয়েছে বেগমগঞ্জ-৪ (ওয়েস্ট) মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প। খনন শেষে এই কূপ থেকে দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হওয়ার সম্ভাবনা আছে।