
শেখ হাসিনার অবতরণে অনুমতির ‘বিকল্প ছিল না’: ভারতীয় হাইকমিশনার
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে অবতরণের অনুমতি দেয়া ছাড়া কোনো বিকল্প ছিল না। ওই সময় প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে বাস্তবতা মেনে সাড়া দিতে হয়েছিল। আজ (শনিবার, ৩ আগস্ট) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’–এর এক প্যানেল আলোচনায় এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

হাসিনাকে ধরে-বেঁধে আনতে চায় সরকার; গণমাধ্যমে বক্তব্য প্রচার করলে ব্যবস্থা
প্রেস ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা
আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, কোনো গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।