ক্যাটল স্পেশাল ট্রেন
ঢাকায় পৌঁছেছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন, ট্রিপ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

ঢাকায় পৌঁছেছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন, ট্রিপ বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

ঈদুল আজহা সামনে রেখে গতকাল (শুক্রবার, ২২ মে) রাত আড়াইটার দিকে জামালপুর থেকে ঢাকায় পৌঁছায় গরুবোঝাই প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। ট্রেনে করে আনা হয় প্রায় চারশো কোরবানির পশু। কম খরচে কোনো ঝামেলা ছাড়া পশু আনতে পেরে খুশি ব্যাপারীরা। পাশাপাশি ট্রেনের ট্রিপ আরও বাড়ানোর দাবি জানান তারা।

ঈদ উপলক্ষে ক্যাটল স্পেশাল ট্রেন; গরু পরিবহনে খরচ ৫০০ টাকা

ঈদ উপলক্ষে ক্যাটল স্পেশাল ট্রেন; গরু পরিবহনে খরচ ৫০০ টাকা

কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। প্রতিটি গরু পরিবহনে খরচ পড়ছে মাত্র ৫০০ টাকা। ট্রেনে গরু পরিবহনে খরচ কমসহ নানা সুবিধা পাচ্ছে খামার মালিক ও গরু ব্যবসায়ীরা। ট্রেনের অভ্যন্তরে সার্বিক নিরাপত্তা দিতে কাজ করছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। ট্রেনে কোরবানির পশু পরিবহনে কমেছে খরচ। পাশাপাশি মিলেছে সড়ক-মহাসড়কে যানজট থেকে রেহাই।

১২ জুন থেকে তিনদিন চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

১২ জুন থেকে তিনদিন চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে দুটি বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা তিন দিন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে।