
সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার সদস্য থাকবে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে বিভিন্ন বাহিনীর ৯ লাখ ৪৩ হাজার ৫০ জন সদস্য থাকবে। আজ (রোববার, ২৪ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনৈতিক মিশনসমূহের প্রধান, বাংলাদেশস্থ জাতিসংঘের সংস্থাসমূহের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

আগরতলায় কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় বিভিন্ন বন্দরে যাত্রী পারাপার কমেছে
আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলা ও সীমান্তের ওপারে ভারতীয়দের কর্মসূচি ঘিরে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে বিজিবি। এছাড়াও ফেনীর বিলোনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র-জনতা। এদিকে, বিলোনিয়া সীমান্তে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। অন্যদিকে, চলমান অস্থিরতায় প্রতিটি বন্দর দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপার কমেছে আশঙ্কাজনক হারে।

'ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্র বাড়াতে প্রবাসীদের আহ্বান'
'কূটনৈতিক মিশন হবে আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্র'