
ইরান যুদ্ধ: ট্রাম্পের আধিপত্য নীতির বিরুদ্ধে বদলাচ্ছে বৈশ্বিক সমীকরণ
বলপ্রয়োগ ও ক্ষমতার নীতিই ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির মূল ভিত্তি। তবে বর্তমানে শাসনব্যবস্থার এ চিত্র দেশ ও বিদেশে ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ট্রাম্প ও তার অধীনস্থরা কখনোই গোপন করেননি যে তিনি নিজের আধিপত্যে বিশ্বাস করেন এবং অর্থনৈতিক, ভূরাজনৈতিক ও অভ্যন্তরীণ সাফল্যের জন্য নিয়ন্ত্রণহীন মার্কিন শক্তি প্রয়োগে প্রস্তুত। সংঘাতকে উসকে দেয়া এবং বিরোধকে আরও বাড়িয়ে তোলার মধ্য দিয়েই তার নীতির বিস্তার ঘটেছে, যা মূলত তার ব্যক্তিগত ব্র্যান্ডেরই সম্প্রসারণ।

কূটনৈতিক চাপে পাকিস্তান, রাজনীতিতে নির্ভরশীল হওয়ার চেষ্টা
পেহেলগাম কাণ্ডের পর বিশ্ব রাজনীতিতে নিজেদের ভাবমূর্তি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। মোদি প্রশাসনের মিথ্যাচারের বিপরীতে কূটনৈতিক সমর্থন আদায়ে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যের দুই দেশসহ মোট ৪টি দেশে সফর করেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। গেল ফেব্রুয়ারিতে ইউরেশিয়ার দেশ আজারবাইজান ও এপ্রিলে তুরস্ক সফর করেছেন শেহবাজ শরীফ। চলতি সপ্তাহে ৫ দিনের সফরে ৪ দেশ ঘুরেছেন তিনি।