কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

কৃষিমন্ত্রীর সঙ্গে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহ. রাশেদুল ইসলাম। গতকাল (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রামের কৃষিনির্ভর অর্থনীতিতে সহায়ক হয়ে উঠবে কৃষি বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠার তৃতীয় বর্ষে শিক্ষা কার্যক্রমে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ৩৩টি বিভাগ অনুমোদন থাকলেও প্রথম ব্যাচে অস্থায়ী ক্যাম্পাসে দু'টি বিভাগে শুরু হচ্ছে পাঠদান। এদিকে স্থায়ী ক্যাম্পাসের জন্য ২৫০ একর জমি নির্ধারণ করা থাকলেও এখনো শুরু হয়নি অধিগ্রহণ প্রক্রিয়া। উত্তরের একমাত্র কৃষি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়টি এ অঞ্চলের কৃষি গবেষণা, উৎপাদন ও বিপণনে বড় ভূমিকা রাখবে বলে, আশা সংশ্লিষ্টদের।