
টানা বর্ষণ ও জোয়ারে প্লাবিত হাতিয়ার নিম্নাঞ্চল, বিপর্যস্ত জনজীবন
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গত কয়েকদিনের টানা বর্ষণ ও জোয়ারে পানি প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় এলাকার মানুষের জনজীবন।

চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড
নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলায় একমাত্র আসামি শাহাদাত হোসেনকে (২৬) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। দীর্ঘ চার বছরের বিচারিক কার্যক্রম শেষে অবশেষে সর্বোচ্চ শাস্তির রায় পেলো ভুক্তভোগী শিশুটির পরিবার।

দুই দশকেও গড়ে ওঠেনি নোয়াখালীতে শিল্পবান্ধব পরিবেশ, বন্ধের পথে বিসিক
প্রতিষ্ঠার প্রায় দুই দশক পরেও শিল্প সহায়ক পরিবেশ তৈরি হয়নি নোয়াখালীর বিসিক শিল্পনগরীতে। গ্যাস, পানি, বিদ্যুৎ সংকট, চুরি-ছিনতাই ও নিরাপত্তাহীনতায় বরাদ্দ হওয়া প্লট খালি পড়ে আছে। যে কয়টি প্রতিষ্ঠান সচল, সেগুলোও নানা সমস্যায় বন্ধের পথে। মোটা অংকের টাকা বিনিয়োগ করেও ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা।

দখলে আঞ্চলিক মহাসড়কের অধিকাংশ যাত্রী ছাউনি
রক্ষণাবেক্ষণের শর্তে যাত্রী ছাউনি পাশে ছোট দোকান করার সুযোগ পাওয়া ব্যক্তিরাই দখলে নিয়েছে পুরো ছাউনি। বসিয়েছে দোকান। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-নোয়াখালী ও চাঁদপুর-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ জেলার অন্তত পঞ্চাশটি ছাউনির প্রায় একই হাল।