
বিএমইউতে কিডনি প্রতিস্থাপনের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে ‘রেনাল ট্রান্সপ্ল্যান্টেশন অ্যাট বিএমইউ: কারেন্ট স্কোপ, চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার পারসপেক্টিভস— ডোনার অ্যান্ড রিসিপেন্ট’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে নেফ্রোলজি ও ইউরোলজি বিভাগের ট্রান্সপ্ল্যান্ট বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপনের বর্তমান কার্যক্রম, গবেষণার ফলাফল, ডোনার ও রিসিপিয়েন্ট ব্যবস্থাপনা, সার্জিক্যাল অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে তাদের গবেষণাপত্র ও অভিজ্ঞতা উপস্থাপন করেন।

কিডনি চিকিৎসক কামরুলের হাসপাতালে ‘চাঁদাবাজি’, সমাধানের আশ্বাস যুবদলের শীর্ষ নেতাদের
ঢাকার শ্যামলীতে আলোচিত বিনা পারিশ্রমিকে দুই হাজার কিডনি প্রতিস্থাপনকারী ডা. কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর গতকাল (শুক্রবার, ১১ এপ্রিল) রাতে সেখানে গিয়ে কথা বলেছেন যুবদলের শীর্ষ নেতারা।

২০০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করলেন অধ্যাপক কামরুল ইসলাম
দেশে কিডনি প্রতিস্থাপনে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন প্রখ্যাত কিডনি শল্যচিকিৎসক অধ্যাপক কামরুল ইসলাম ও তার টিম। রাজধানীর শ্যামলীতে প্রতিষ্ঠিত সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালে গতকাল (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) সফলভাবে সম্পন্ন হয় তার ২০০০তম কিডনি প্রতিস্থাপন। দেশে এ পর্যন্ত যেসব কিডনি প্রতিস্থাপন হয়েছে, তার প্রায় অর্ধেকই সম্পন্ন হয়েছে তার নেতৃত্বে।

কিডনি রোগের ব্যয় মেটাতে নিঃস্ব হচ্ছেন অনেকেই
শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে বিপর্যস্ত কিডনি রোগীরা। দেশের প্রায় আড়াই কোটির একটি অংশের ডায়ালাইসিস ও কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন পড়লেও অর্থের অভাবে নাগাল পান না অনেকেই। সেবার আরও সুযোগ সৃষ্টির পাশাপাশি ওষুধ, ডায়ালাইসিস ও প্রতিস্থাপন খরচ কমানোর আহ্বান রোগী ও চিকিৎসকদের।

মরণোত্তর কিডনি নিয়ে বাঁচলো দুই প্রাণ
দেশে সফলভাবে দ্বিতীয়বারের মতো ক্যাডাভেরিক কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।