মানিকগঞ্জে সিংগাইরে সেতু নির্মাণ বন্ধ, গ্রামবাসীর ভোগান্তি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামে এক বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে একটি সেতুর নির্মাণ কাজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেতুর কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে অন্তত দশটি গ্রামের মানুষ। অথচ নির্মাণকাজের ৫৫ শতাংশ সম্পন্ন করেই ঠিকাদারি প্রতিষ্ঠান তুলে নিয়েছে প্রায় ৩ কোটি ৬২ লাখ টাকা। এদিকে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে দ্রুত কাজ শুরুর কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।