রাশিয়া ও আসিয়ান দেশগুলোর কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণের ঘোষণা
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে কাজানে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই বৈঠকে জোটের নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক ও কৌশলগত অংশীদারত্ব সম্প্রসারণে একমত হয়েছেন তিনি। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।