রাজধানীর কাছেই ‘অন্ধকার দ্বীপ’: ৫৪ বছরেও মেলেনি সেতু, ৩ লাখ মানুষের নিত্য দুর্ভোগ
একটি সেতুর অভাবে রাজধানী থেকে বিচ্ছিন্ন প্রায় ৩ লাখ মানুষ। খেয়া নৌকায় নদী পারাপারে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। মিরপুর থেকে মাত্র ৫ মিনিটের দূরত্ব হলেও গেল ৫৪ বছরেও এখানে গড়ে ওঠেনি কোন হাসপাতাল, নেই তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান। পানি, গ্যাস, বিদ্যুৎসহ নানা সংকটে পিছিয়ে কাউন্দিয়া-বনগ্রামের বাসিন্দারা। একই সংকটে রাজধানীর উত্তরখান-দক্ষিনখান এলাকার ৫টি ওয়ার্ডের প্রায় ২ লাখ বাসিন্দা। রাত হলেই অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয় এলাকাটি। স্থানীয়দের অভিযোগ, ভোট এলেই প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও, কথা রাখেনি কেউ।