কুষ্টিয়ার ‘কাইগী গ্রুপ’ এর প্রধান শরিফ কাইগী গ্রেপ্তার
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বাহিনী ‘কাইগী গ্রুপ’ এর প্রধান শরিফুল ইসলাম ওরফে শরিফ কাইগীকে গ্রেপ্তার করেছে র্যাব ও গোয়েন্দা পুলিশ। আজ (রোববার, ২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর আশুলিয়া থানা এলাকায় যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।