Recent event
কাঁকড়া চাষ
সাতক্ষীরায় সফটশেল কাঁকড়া চাষের সফলতা, বিশ্ববাজারে রপ্তানি

সাতক্ষীরায় সফটশেল কাঁকড়া চাষের সফলতা, বিশ্ববাজারে রপ্তানি

বিশ্ববাজারে চাহিদার জন্য সফটশেল কাঁকড়া চাষ বাড়ছে সাতক্ষীরায়। প্রাকৃতিক উৎসের পাশাপাশি জেলায় গড়ে উঠেছে ৩৬৫টি খামার। কোভিডের ধকল কাটিয়ে ফের ফ্রোজেন সফটশেল কাঁকড়ার রপ্তানি বাড়ছে ইউরোপ ও আমেরিকারসহ বিভিন্ন দেশে। গেল বছর ৮ লাখ ২২ হাজার ডলার আয় হয়েছে। হ্যাচারিতে কাঁকড়া পোনা উৎপাদন করে খামারে সরবরাহ করা গেলে চাষ বাড়বে বলছে সংশ্লিষ্টরা।

নোবিপ্রবিতে নোনা টেংরা ও কাঁকড়া চাষ উপ-প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

নোবিপ্রবিতে নোনা টেংরা ও কাঁকড়া চাষ উপ-প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) খাঁচায় নোনা টেংরা চাষ এবং সম্পূরক খাদ্য ও হ্যাচারির পোনা দিয়ে কাঁকড়া চাষ উপ-প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভিসি অন কনফারেন্স রুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।