কমিটি বাতিল

রাঙামাটিতে ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, পদবঞ্চিতদের সড়ক অবরোধ
শান্ত পর্যটন শহর রাঙামাটিতে হঠাৎ করেই তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। রাঙামাটি জেলা ছাত্রদলের ঘোষিত আংশিক কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করায় এ পরিস্থিতি দেখা দেয়। আন্দোলনকারীরা এ কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান। অন্যথায় হরতালের হুশিয়ারি দেন।

শরীয়তপুর ছাত্রদলের মশাল মিছিল
শরীয়তপুরে কমিটি বাতিলের দাবিতে এবার মশাল মিছিল করেছে পদ বঞ্চিত ছাত্রদলের নেতৃবৃন্দ। আজ (বুধবার, ১১ জুন) রাত ৮টায় শরীয়তপুর পৌরসভা থেকে চৌরঙ্গীর মোড় পর্যন্ত মশাল হাতে বিভিন্ন স্লোগান বিক্ষোভ মিছিল করে তারা।