
যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয়— দাবি সড়ক প্রতিমন্ত্রীর
ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে দুই-তিনগুণ বেশি ভাড়া নেয়ার যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন সঠিক নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভাড়া-সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি।’

ঈদযাত্রার ঢল: কমলাপুরে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ট্রেনযোগে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। আজ (মঙ্গলবার, ১৭ মার্চ) সকাল থেকে ঈদ যাত্রার পঞ্চম দিনে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় ছিল বেশি। যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

ঈদের আগেই কমলাপুরে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়
ঈদের সপ্তাহখানেক বাকি থাকলেও আগেভাগেই রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক যাত্রী। সকাল থেকেই ব্যাপক যাত্রীচাপ কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে স্বস্তির পাশাপাশি কিছু অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে যাত্রীদের।

নির্বাচনি হাওয়ায় গ্রামের পথে ভোটাররা; গণপরিবহনে ঈদের আমেজ
আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliament Election) এবং দেশের প্রশাসনিক সংস্কার নিয়ে ঐতিহাসিক গণভোট (Referendum)। এই জোড়া ভোটকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও বড় বড় শহরগুলোতে এখন কেবলই বাড়ি ফেরার দৃশ্য। আজ (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় (Voters going home)। মানুষের এ স্রোত আর আনন্দঘন পরিবেশ সাধারণ কোনো ছুটির দিন নয়, বরং ঈদের আমেজকেও হার মানিয়েছে।

টিটিপাড়ায় ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস উদ্বোধন
খুলে দেয়া হলো টিটিপাড়া আন্ডারপাস। প্রায় দুই বছরের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হলো। আজ (শনিবার, ৮ নভেম্বর) সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন। যদিও কমলাপুরমুখী রাস্তার ওপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এ আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।

আগামী সপ্তাহে খুলে দেয়া হবে টিটি পাড়া আন্ডারপাস
আসছে সপ্তাহে খুলে দেয়া হবে টিটি পাড়া আন্ডারপাস। প্রায় দুই বছরের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হতে যাচ্ছে। যদিও কমলাপুরমুখী রাস্তার উপর মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ চলতে থাকায় এই আন্ডারপাসের পুরোপুরি সুফল পেতে সময় লাগবে।

মেট্রোরেলের ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর সেকশনের ইলেকট্রো-মেকানিক্যাল সিস্টেমের কাজের জন্য জুন ২০১৮ সালের দরপত্র দাখিলকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে সম্প্রতি নিয়োগ করা হয়েছে। এই কাজের প্রাথমিক ব্যয় নিয়ে সম্প্রতি কিছু প্রশ্ন উঠলেও, অন্তর্বর্তী সরকারের নির্দেশে মেট্রোরেল কর্তৃপক্ষ সফল দর-কষাকষির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় করেছে।

সাফ চ্যাম্পিয়নশিপ: ৪ দিনের ট্রায়ালে অনূর্ধ্ব-১৭ ফুটবল দল
সারা দেশে থেকে ৯০ জন ফুটবলার নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলছে বাফুফের অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের ৪ দিনের ট্রায়াল। কমলাপুরের আবাসিক ক্যাম্পে করা হয়েছে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা। মূলত অক্টোবরে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে এলিট একাডেমির হেড কোচ গোলাম রাব্বানীর তত্ত্বাবধানে চলছে ৪ দিনব্যাপী এ বাছাই প্রক্রিয়া।

প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা নগরবাসীর
রাত পোহালেই ঈদ। শেষ সময়ে তাই পরিবার নিয়ে বাড়ি ফেরার আপ্রাণ চেষ্টা যাদের, তাদের মুখে হাসি। কারন ঈদ কাটবে প্রিয়জনদের সাথে। রেল যাত্রায় বিমানবন্দর স্টেশনে প্রায় সব ট্রেন ২০ থেকে ৩০ মিনিট দেরইতে ছেড়ে গেলেও, গত দুই দিনের তুলনা অনেকাংশেই ভিড় কম লক্ষ্য করা গেছে কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে।

রেলে ঈদ যাত্রা শুরু, বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা
শুরু হয়েছে রেলে ঈদ যাত্রা। বাড়ি ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। এদিন প্রায় সব ট্রেন সময়মত ছাড়লেও আন্তঃনগর এগারো সিন্দুর প্রভাতী ও বুড়িমারি এক্সপ্রেস বিলম্ব করে দেড় ঘণ্টা পর্যন্ত। স্টেশন ম্যানেজার বলছে, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব।

তিতুমীর শিক্ষার্থীদের রেলক্রসিং অবরোধ, ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মহাখালী রেলক্রসিং এলাকা অবরোধ করেছে। এর ফলে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শিডিউল বিপর্যয়ে ট্রেন না পেয়ে বিকল্প পথ খুঁজছেন অনেকেই
শিডিউল বিপর্যয়ের মুখে চরম দুর্ভোগে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে কমলাপুরে আসা ট্রেনের যাত্রীরা। কখন ছাড়বে ট্রেন এই প্রশ্নের উত্তর না পেয়ে অনেকেই বিকল্প পথ খুঁজছেন গন্তব্যে যাওয়ার। কর্তৃপক্ষ বলছে সিগন্যাল সিস্টেম সারানোর কাজ চলছে। আগামীকালের (রোববার, ২৬ অক্টোবর) মধ্যে ঠিক হয়ে যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।