এবার আলোচনায় খারগ দ্বীপ; ট্রাম্পের মন্তব্যে বেড়েছে দখলের শঙ্কা
ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে উত্তেজনার মধ্যে এবার আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের খারগ দ্বীপ। যা দেশটির তেল শিল্পের মূল ভিত্তি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছোট এ দ্বীপটি দখলের সম্ভাবনার কথা বলায় বেড়েছে শঙ্কা। তার দাবি, এরই মধ্যে দ্বীপটির সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র তবে অক্ষত রয়েছে জ্বালানি অবকাঠামো। বিশেষজ্ঞদের মতে, খারগ দ্বীপের জ্বালানি স্থাপনা ধ্বংস হলে বিরূপ প্রভাব পড়বে বৈশ্বিক তেলের বাজারে।