ওসমানী বিমানবন্দরে আগুন: পুড়ে ছাই সার্ভার রুম, আহত ৭ আনসার সদস্য
সিলেটে এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে পুড়ে ছাই সার্ভার রুম। গতকাল (রোববার, ৫ এপ্রিল) রাত ১২টার দিকে বিমানবন্দরটির সার্ভার রুমে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। এতে আহত হয়েছেন সাতজন আনসার সদস্য।