
মহাবিশ্বের প্রাণের অস্তিত্বে রহস্যের নতুন মোড়, শতাধিক গোপন নথি প্রকাশ
এ মহাবিশ্বে শুধু কি মানুষই আছে? না আছে, অন্য কোন প্রাণীর অস্তিত্ব বা এলিয়েন। এ নিয়ে প্রশ্ন যুগ যুগ ধরে। এবার সেসব প্রশ্নের জবাবে প্রায় ১৬০টির বেশি নথি, ভিডিও, ছবি, গোয়েন্দা প্রতিবেদন ও সাক্ষ্য প্রকাশ করেছে মার্কিন প্রশাসন। স্থানীয় সময় আজ (শুক্রবার, ৯ মে) এ সংক্রান্ত তথ্য-প্রতিবেদন তুলে ধরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এসব নথিতে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্বের প্রমাণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। আর ট্রাম্প বিরোধীদের দাবি, নিজের ব্যর্থতা ঢাকতেই এসব নথি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

এলিয়েন উপস্থিতি তদন্তে হিমশিম অবস্থা মার্কিন তদন্ত সংস্থার
এখন পর্যন্ত শত শত আন আইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্টের (ইউএফও) বা এলিয়েন উপস্থিতির প্রতিবেদন জমা পড়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। এগুলোর মধ্যে ১৮টিই যুক্তরাষ্ট্রের পরমাণু অবকাঠামো, অস্ত্রভাণ্ডার এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের কাছাকাছি দেখা গেছে, এমন দাবিতে রীতিমতো হৈ চৈ পড়ে গেছে। তবে যুক্তিসংগত তথ্য-উপাত্ত ও প্রমাণের অভাবে ভিনগ্রহী যান নিয়ে তদন্ত করতে হিমশিম খাচ্ছে এই সংক্রান্ত বিষয়ে নিযুক্ত মার্কিন তদন্ত সংস্থা।

ইউএফও আসলে কী? নতুন গবেষণা যা বলছে
১৯৫০ থেকে ৬০ এর দশকে যুক্তরাষ্ট্রের আকাশে দেখা যাওয়া ভিনগ্রহের যানগুলো ছিল তৎকালীন মার্কিন গোয়েন্দা বিমান ও মহাকাশ প্রযুক্তি। এ পর্যন্ত ভিনগ্রহের প্রাণীর অস্ত্বিত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি।