
সবার জন্য মানসম্মত সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতকে আধুনিক রূপ দেয়া হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবন ও গবেষণায় বড় ধরনের রাষ্ট্রীয় বিনিয়োগের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবাকে আর গতানুগতিক বিজনেস এজ ইউজুয়াল ধারায় রাখার সুযোগ নেই; ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য মানসম্মত, সাশ্রয়ী ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতকে প্রযুক্তিবান্ধব ও আধুনিক রূপ দেয়া হচ্ছে।’

প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে সরকার আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।

‘ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে ১৫ বছরে মেধাবী চিকিৎসদের ক্যারিয়ার ধ্বংস করা হয়েছে’
শুধু ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে বিগত ১৫ বছরে অসংখ্য মেধাবী চিকিৎসককে পদায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত করে ক্যারিয়ার ধ্বংস করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ (সোমবার, ৩০ মার্চ) বিকেলে বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির ৫৩ তম বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।