জি-৭ সম্মেলন ঘিরে নজিরবিহীন নিরাপত্তা; জেনেভায় বিক্ষোভকারীদের ঢল
ফ্রান্সের রিসোর্ট শহর এভিয়ান-লেস-বাঁ-তে শুরু হতে যাওয়া ধনী দেশগুলোর জোট জি-৭-এর শীর্ষ সম্মেলনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পার্শ্ববর্তী সুইজারল্যান্ডের জেনেভা শহর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্বনেতারা আগামীকাল (সোমবার, ১৫ জুন) থেকে তিন দিনের এই সম্মেলনে যোগ দেবেন। এর একদিন আগে আজ (রোববার, ১৪ জুন) হাজার হাজার বিক্ষোভকারী জেনেভার রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করেন। আস্যোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।