এএফডি
পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

পুতিন–এএফডি বৈঠক আয়োজনের চেষ্টা; নর্ড স্ট্রিম পাইপলাইন চালুর পরিকল্পনা ঘিরে বিতর্ক

ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিকে সস্তা জ্বালানির চাকা ফেরাতে এবং রাশিয়ার পাইপলাইন গ্যাস আমদানি পুনরায় শুরু করতে ভ্লাদিমির পুতিনের শীর্ষ অর্থনৈতিক দূতের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে যাচ্ছে জার্মানির চরম ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)। বিষয়টির সঙ্গে সম্পর্কিত দুটি বিশ্বস্ত সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জার্মান নির্বাচনে গুজব ছড়াচ্ছে মস্কো; এএফডিকে সুবিধা করে দেয়ার অভিযোগ

জার্মান নির্বাচনে গুজব ছড়াচ্ছে মস্কো; এএফডিকে সুবিধা করে দেয়ার অভিযোগ

জার্মানির আসন্ন আঞ্চলিক নির্বাচনকে সামনে রেখে কট্টর ডানপন্থি দলগুলোকে সুবিধা দিতে রাশিয়া পরিকল্পিতভাবে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। দেশটির কয়েকজন আইনপ্রণেতা ও ক্রেমলিনবিরোধী অধিকারকর্মীদের দাবি, মস্কো পরিকল্পিতভাবে জার্মানির অভ্যন্তরীণ বিভেদ উসকে দিচ্ছে এবং মূলধারার রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানিতে কট্টর ডানপন্থি এএফডির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

জার্মানিতে কট্টর ডানপন্থি এএফডির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ

জার্মানির কট্টর ডানপন্থি রাজনৈতিক দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির এরফুর্ট শহর। আজ (শনিবার, ৪ জুলাই) হাজারো মানুষ রাস্তায় নেমে দলটির বার্ষিক সম্মেলনের পথ অবরোধ করেন। আঞ্চলিক নির্বাচনের আগে অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে দলটি প্রথমবারের মতো রাজ্য পর্যায়ে ক্ষমতায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

জার্মানির পার্লামেন্ট নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সব দল

জার্মানির পার্লামেন্ট নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সব দল

রোববার পার্লামেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শেষবারের মতো প্রচারণা চালিয়েছে জার্মানির সবকটি দল। জন জরিপে রক্ষণশীল সিডিইউ এগিয়ে থাকলেও একক সরকার গঠনের সম্ভাবনা নেই। তাই পার্লামেন্ট ঝুলে যাবার শঙ্কা রয়েছে। এদিকে অভিবাসন বিরোধী নব্য নাৎসিবাদী দল এএফডির জনসমর্থন বাড়ছে প্রতি মুহূর্তে।