উপজেলা শিক্ষা কর্মকর্তা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বরপত্র হারানোয় দুই কর্মকর্তা বদলি
গত ১৫ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী অনুষ্ঠেয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া ফরিদপুর সদরে ১৫৪ জন পরীক্ষার্থীর ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ের ওএমআর নম্বরপত্র হারিয়ে গেছে কেন্দ্র থেকে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

লক্ষ্মীপুরে পাঠদানের সময় ভেঙে পড়েছে শ্রেণিকক্ষের ছাদের বিম
লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও বিম ভেঙে পড়েছে। এতে তিনজন শিক্ষার্থী আহত হয়। আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির পাঠদানের সময় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।