
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জালে ধরা পড়লো ‘লাল কোট ফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে ‘লাল কোট’ প্রজাতির একটি বিরল সামুদ্রিক মাছ। মাছটির আকর্ষণীয় উজ্জ্বল লাল রঙ ও ভিন্নধর্মী গঠনের কারণে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। জেলে সূত্রে জানা গেছে, গত রোববার (২ আগস্ট) গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া এফবি জারিফ-৪ ট্রলারে আসাদ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে ধরা পড়লো ৫৪ কেজির বিশাল ‘তবল’ বা ‘ট্রেভ্যালি মাছ’
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ৫৪ কেজি ওজনের তবল মাছ বা ট্রেভ্যালি মাছ।

যশোরের ৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস
যশোরের মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী খাটরা বিলে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ। আজ (বুধবার, ১৫ জুলাই) বিকেল থেকে পরিচালিত এ অভিযানে প্রায় ৮ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়।

সাতক্ষীরায় নিষিদ্ধ ‘আফ্রিকান মাগুর’ জব্দ; নিধনের বদলে বিক্রির অভিযোগ
সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের ‘দফারফায়’ ১২০ মণ নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ পাচারের এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এক ট্রাক নিষিদ্ধ মাছসহ এক প্রভাবশালী ব্যবসায়ীকে আটকের পর নামমাত্র জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। অভিযোগ উঠেছে, জব্দ করা মাছগুলো নিধনের সরকারি নির্দেশনা থাকলেও প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে সেগুলো নিধনের বদলে বাজারে বিক্রির সুযোগ করে দেয়া হয়েছে।

হাতিয়ায় চরের পলি মাটিকে আটকা বিশাল তিমি
নোয়াখালীর হাতিয়ায় জোয়ারের সঙ্গে আসা একটি বিশাল আকৃতির তিমি মাছ নতুন চরের পলিতে আটকা পড়েছে। পরে সেটিকে স্থানীয় জেলের দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর পানিতে ছেড়ে দেন। আজ (বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার তমরুদ্দি ইউনিয়নের চর আতাউর এলাকায় ওই ঘটনা ঘটে।

বরগুনায় প্রায় সাড়ে ৩ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ
বরগুনার পাথরঘাটায় ৩ হাজার ৪২০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ৫ টি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোররাত পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম মতিউর রহমানের নেতৃত্বে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পাথরঘাটা খাল এবং বাদুরতলা খালে বিশেষ অভিযানে এসব জব্দ করা হয়।