
‘২০ লাখ টাকা ঋণ’; উদ্যোক্তারা আবেদন ফরম কোথায় পাবেন, কীভাবে জমা দেবেন?
দেশের তরুণদের ব্যবসায়িক স্বপ্নকে বাস্তবায়িত করতে ও আত্মকর্মসংস্থান তৈরির লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিশেষ প্রকল্প ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি উদ্যোগ (UDYOG)’। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রান্তিক ও উপজেলা পর্যায়ের সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের (Young Entrepreneurs in Bangladesh) খুঁজে বের করে সহজ শর্তে ব্যবসায়িক ঋণ (SME Loan) ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়া (Bangladesh Bank UDYOG Project Entrepreneurship Loan Application Form 2026)।

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ সহায়তা, আবেদন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র
দেশের তরুণ সমাজকে স্বাবলম্বী করা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ হাজার সম্ভাবনাময় উদ্যোক্তা খুঁজে বের করতে ‘উদ্যোগ’ (Udyog Scheme Bangladesh Bank) নামের এক বিশেষ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এই উপজেলার ওপর ভিত্তি করে পরিচালিত কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়ন পাবেন, যার মধ্যে ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) ব্যাংক ঋণ এবং বাকি ৫০ শতাংশ (সর্বোচ্চ ১০ লাখ টাকা) অফেরতযোগ্য অনুদান হিসেবে দেওয়া হবে।

উদ্যোক্তা হতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অনুদান দেবে ব্যাংক, কারা ও কীভাবে পাবেন?
দেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি বড় অর্থায়ন প্রকল্প হাতে নিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank Youth Entrepreneur Fund 2026)। ‘উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ শীর্ষক এই উদ্যোগের অধীনে দেশের প্রতিটি উপজেলা থেকে সম্ভাবনাময় ১০ জন করে তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করে আর্থিক সহায়তা দেওয়া হবে। নির্বাচিত প্রত্যেক উদ্যোক্তা ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন, যার মধ্যে স্বল্প সুদের ঋণ ও অফ ফেরতযোগ্য অনুদান উভয়ই অন্তর্ভুক্ত থাকবে (Youth Entrepreneur Grant and Low Interest Loan BD)।

মধুপুরে কলাগাছ ও আনারসের পাতায় তৈরি হচ্ছে হস্তশিল্প
টাঙ্গাইলের মধুপুরে ফেলে দেয়া কলাগাছ ও আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন হস্তশিল্প সামগ্রী। এতে উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি অনেক বেকারের কর্মসংস্থান হয়েছে। তবে, উৎপাদিত পণ্য রপ্তানিতে সরকারি সহযোগিতা চান উদ্যোক্তারা।