
আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাম্পের মন্তব্যে বিতর্ক; ব্রিটিশ সরকারের গণভোট প্রত্যাখ্যান
আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যশাসিত উত্তর আয়ারল্যান্ডকে এক করে দেখতে চান মার্কিন ডোনাল্ড ট্রাম্প। দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি। তবে যুক্তরাজ্য ত্যাগের বিষয়ে গণভোটের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। রাজনীতিবিদদের মতে, উত্তর আয়ারল্যান্ডের সাংবিধানিক ভবিষ্যৎ নির্ধারণ করবে সেখানকার জনগণ, ওয়াশিংটন নয়। এছাড়া, ফকল্যান্ড দ্বীপের সমস্যা সমাধানে আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে, ট্রাম্পের দুই দিনের আয়ারল্যান্ড সফর ঘিরে বিক্ষোভে নেমেছে সেখানকার বাসিন্দারা।

বেলফাস্টে অভিবাসীবিরোধী দাঙ্গা: উচ্ছেদ কয়েকশো পরিবার, শহরজুড়ে আতঙ্ক
উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে ছুরি হামলার ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া অভিবাসীবিরোধী দাঙ্গায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ণবাদী দাঙ্গাকারীরা জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে। গত বুধবার এক ছুরি হামলার পর এ অস্থিরতা শুরু হয়। ওই হামলার ঘটনায় ৩০ বছর বয়সী এক সুদানি নাগরিককে অভিযুক্ত করা হয়েছে, যিনি আয়ারল্যান্ড হয়ে উত্তর আয়ারল্যান্ডে প্রবেশ করেছিলেন। হামলায় গুরুতর আহত ৪৪ বছর বয়সী স্টিফেন ওগিলভি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আল জাজিরার প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।