যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ঢুকে পড়লো গাড়ি; শিশুসহ নিহত ২, আহত ১০
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যের উইচিটা শহরে শিশুদের একটি ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ঢুকে পড়া একটি পিকআপ ভ্যানের চাপায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরও অন্তত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শনিবার স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।