
ঈদের দিনে যা করা একদম নিষেধ, ইসলামের নির্দেশনায় যা আছে
দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে আসে পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দ প্রকাশ করতে গিয়ে আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা ইসলামি শরিয়ত বিরোধী (Against Islamic Sharia)। ঈদের দিনটিকে পবিত্র ও সুন্নাহ অনুযায়ী পালন করতে হলে আমাদের কিছু বর্জনীয় কাজ (Forbidden acts on Eid day) সম্পর্কে সতর্ক থাকতে হবে।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম ও নিয়ত: সঠিক পদ্ধতি ও জরুরি মাসয়ালা
ইসলামি শরিয়তে ঈদুল ফিতরের নামাজ (Eid-ul-Fitr prayer) আদায় করা ওয়াজিব। এই নামাজ নির্দিষ্ট পদ্ধতিতে অতিরিক্ত ছয়টি তাকবিরের (Six additional Takbirs) সঙ্গে জামাতে আদায় করতে হয়। নামাজের সঠিক নিয়ম ও নিয়ত জানা থাকলে ইবাদত আরও শুদ্ধ ও সুন্দর হয়।

ঈদের রান্নার কেনাকাটা ও প্রস্তুতি: কম বাজেটে সেরা বাজার করবেন যেভাবে
পছন্দের খাবার ঈদ উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দেয়। ঈদের দিন মেহমানদারি আর পরিবারের সবার মুখে হাসি ফোটাতে রান্নার আয়োজন হওয়া চাই নিখুঁত। তাই সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা (Eid shopping) সম্পন্ন করতে এখন থেকেই গুছিয়ে নিতে পারেন আপনার প্রয়োজনীয় উপকরণের তালিকা।

ঈদে টানা ১২ দিনের ছুটির অংক মিলাবেন যেভাবে
মন্ত্রিপরিষদ সভায় ১৮ মার্চ ছুটি ঘোষণা
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ নির্বাহী আদেশে (Executive Order) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে ১৭ মার্চ শবে কদরের ছুটি থেকে শুরু করে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি নিশ্চিত হলো সরকারি চাকরিজীবীদের জন্য। তবে একটু কৌশলী হলে এই ছুটি টানা ১২ দিন (12 Days Long Vacation) পর্যন্ত উপভোগ করার সুযোগ রয়েছে।

ইতিহাসের ‘শুভ সকাল’ আজ; জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী: ইসি সানাউল্লাহ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, ‘সব আশঙ্কা, শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।’