পরমাণু ইস্যুতে শুক্রবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র–ইরান
পারমাণবিক ইস্যুতে আগামী শুক্রবার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও তেহরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, সমাধান না আসলে কঠিন পরিণতি হবে তেহরানের। আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে ইরানও। তবে হুমকি বা বল প্রয়োগ করলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেশটির প্রেসিডেন্টের। সম্ভাব্য সব বিষয় নিয়ে আলোচনা শুরু করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।