সৌদির তেল পাইপলাইনে ড্রোন হামলা; ইরাকে লঞ্চিং প্ল্যাটফর্ম জব্দ
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্রোন হামলায় ব্যবহৃত একটি লঞ্চিং প্ল্যাটফর্ম জব্দ করেছে ইরাকের নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে দেয়া এক বিবৃতিতে ইরাকের সিকিউরিটি মিডিয়া সেলের প্রধান লেফট্যানেন্ট জেনারেল সাদ মান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।