ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি: নেপথ্যের প্রভাবশালী থেকে ক্ষমতার শীর্ষে
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলি খামেনির ছেলে মুজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হয়েছেন। স্বল্পভাষী ও প্রচারবিমুখ হিসেবে পরিচিত ৫৬ বছর বয়সী মুজতবা খামেনিকে তার বাবার কট্টরপন্থি নীতি ও আদর্শের উত্তরাধিকারী হিসেবেই দেখা হয়।