যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে পৌঁছাচ্ছে ইরানি তেল: নেপথ্যে মালয়েশিয়া উপকূল
নিষেধাজ্ঞা আরোপ করেও ইরানি তেল চীনে পৌঁছানো ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে তেহরানের বন্দর অবরোধ সত্ত্বেও মালয়েশিয়ার উপকূলীয় জলসীমায় জাহাজ থেকে জাহাজে স্থানান্তর করা হচ্ছে ইরানের তেল। মালয়েশিয়ার উপকূলে জাহাজ নোঙরের একটি বিশাল এলাকাকে নিষেধাজ্ঞাভুক্ত তেল বিক্রির প্রধান বাজার-হিসেবে চিহ্নিত করেছে আল জাজিরা। ইরান ছাড়াও যেখানে বিক্রি হচ্ছে নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও ভেনেজুয়েলার অপরিশোধিত তেল।