
সৌদি আকাশে হুথিদের চারটি ড্রোন ধ্বংস; রিয়াদের পাশে দাঁড়াতে প্রস্তুত মিসর
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, রিয়াদসহ দেশটির তিনটি অঞ্চলের আকাশ থেকে চারটি ড্রোন আটক ও ধ্বংস করা হয়েছে। সৌদি আরবের বিমানবন্দর ও তেল অবকাঠামোয় হুথিদের একের পর এক হামলার মধ্যেই এই ঘটনা ঘটল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

হুথিদের ভূখণ্ড দখলে উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ, ইয়েমেন যুদ্ধে ফিরছে আমিরাত
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে দীর্ঘদিনের মতবিরোধ ভুলে সৌদি আরবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন সমঝোতার আওতায় দেশটির দক্ষিণাঞ্চলে হুথিবিরোধী সরকারি বাহিনীকে পুনরায় অর্থায়ন শুরু করতে সম্মত হয়েছে আবুধাবি। এর বিনিময়ে সৌদি আরব ওই বাহিনীকে আকাশপথে সামরিক সুরক্ষা দেবে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইয়েমেনে পুরোদমে যুদ্ধ ফিরে আসার আশঙ্কা জাতিসংঘের; কঠোর পদক্ষেপের দাবি সৌদি আরবের
ইয়েমেনে আবারও ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ শুরু হয়েছে বলে সতর্ক করেছেন দেশটির জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত হান্স গ্রুন্ডবার্গ। হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে চলমান সংঘাতের জের ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আয়োজিত এক বৈঠকে গ্রুন্ডবার্গ এই হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে রাজনৈতিক সংলাপে ফেরার আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ঘর নেই, কাজ নেই, ঋণের বোঝা; পালিয়ে আসা এক ইয়েমেনি পরিবারের আর্তনাদ
সেদিন সন্ধ্যায় সাঈদ হাসানের দুই ছেলে দৌড়ে এসে বললো, সৈন্যরা পিছু হটছে। ৫৮ বছর বয়সী সাঈদ প্রথমে বিশ্বাস করেননি। ভেবেছিলেন, হয়তো কৌশলগত পদক্ষেপ। কিন্তু ছেলেরা যখন ফিরে এসে বললো, বিশাল সংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম সত্যিই পিছু হটছে, তখন তিনি নিজে গিয়ে দেখলেন। আর সে দৃশ্য তাকে স্তম্ভিত করে দিলো।

হুথিদের বিরুদ্ধে সৌদির বড় হামলার ছক, সতর্ক অবস্থানে পশ্চিমা মিত্ররা
আন্তর্জাতিক বাণিজ্য পথ সচল রাখতে ও বাব-এল-মান্দেব প্রণালি থেকে ইরান-সমর্থিত হুথিদের হঠাতে নতুন ছক কষছে সৌদি আরব। আগামী কয়েক সপ্তাহের মধ্যে শুরু হতে যাওয়া এই অভিযানে ইয়েমেনের লক্ষাধিক স্থানীয় সেনাকে মাঠে নামানোর প্রস্তুতি চলছে। রিয়াদকে সামরিক সরঞ্জাম ও গোয়েন্দা তথ্য দিয়ে পরোক্ষ সহায়তা করছে পাকিস্তান, তুরস্ক, ফ্রান্স ও যুক্তরাষ্ট্র। তবে পশ্চিমা মিত্ররা সরাসরি এই হামলায় অংশ নেয়া থেকে নিজেদের বিরত রাখছে। সংশ্লিষ্ট আঞ্চলিক ও পশ্চিমা কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ইয়েমেনে সামরিক ক্যাম্পে হুথি হামলা; নিহত ৩০ সেনা, আহত ১৫
ইয়েমেনের হাধরামাউত ও মারিব প্রদেশের সরকারি সামরিক ক্যাম্পে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩০ জন সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এই হামলায় আহত হয়েছেন আরও ১৫ জন। ২০২২ সালের পর দেশটিতে সামরিক উত্তেজনার এটিই সবচেয়ে ভয়াবহ রূপ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।