
আইজিপির সঙ্গে ইইউ ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশনের এক প্রতিনিধিদল সাক্ষাৎ করেছে। আজ (সোমবার, ৯ মার্চ) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মিশনের প্রধান এইচ. ই. মি. রজার ক্লেটন।

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি
আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশ পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আইজিপির দায়িত্বভার গ্রহণ করেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএনের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলম বিপিএমের স্থলাভিষিক্ত হলেন।

ইন্টারপোলের সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি
যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম এনডিসি আজ (শনিবার, ৯ নভেম্বর) রাতে দেশে ফিরেছেন। পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।