ইন্দোনেশিয়ায় নৌকাডুবি: ৩ দিন পর শিশুসহ ৫ জনকে জীবিত উদ্ধার
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি উপকূলে নৌকাডুবির তিন দিন পর এক শিশুসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো অন্তত ২০ জন নিখোঁজ রয়েছেন, যাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত আছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।