ইউনিয়ন পরিষদ
‘অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন, তফসিল হতে পারে জুলাই-আগস্টে’

‘অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন, তফসিল হতে পারে জুলাই-আগস্টে’

জাতীয় সংসদ নির্বাচনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী অক্টোবর থেকেই দেশে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে চলতি জুলাই বা আগস্টের মধ্যেই প্রথম ধাপের নির্বাচনি তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক কেন করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: সালিশে ‘জুতার বাড়ি’ দিয়ে খালাস

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টা: সালিশে ‘জুতার বাড়ি’ দিয়ে খালাস

পাবনার সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের হাড়িয়াকাহন গ্রামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে (১৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মহব্বত আলী খাঁ নামের এক ব্যক্তিকে স্থানীয়রা হাতেনাতে ধরলেও দেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙুলি দেখিয়ে গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে ‘২০টি জুতার বাড়ি’ দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মৌলভীবাজারের ফুলতলা ইউপি চেয়ারম্যান শেলু গ্রেপ্তার

মৌলভীবাজারের ফুলতলা ইউপি চেয়ারম্যান শেলু গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার জুড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুকে গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) বিকেলে ফুলতলা ইউনিয়ন পরিষদের নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।