Recent event
ইউক্রেন–রাশিয়া
অমীমাংসিত রেখেই শেষ হলো ইউক্রেন–রাশিয়া দ্বিতীয় দিনের শান্তি আলোচনা

অমীমাংসিত রেখেই শেষ হলো ইউক্রেন–রাশিয়া দ্বিতীয় দিনের শান্তি আলোচনা

সংঘাতের মূল কারণগুলো অমীমাংসিত রেখেই, আবুধাবিতে শেষ হলো ইউক্রেন-রাশিয়া দ্বিতীয় দিনের শান্তি আলোচনা। আরও ফিকে হলো যুদ্ধ বন্ধে আশার আলো। যদিও ১৫৭ জন করে বন্দিবিনিময়ে সম্মত হয়েছে দুই পক্ষ। অন্যদিকে চার বছরে প্রথমবার শীর্ষ পর্যায়ের সামরিক আলোচনার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে রাশিয়া ও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্র। রাশিয়ার সঙ্গে নতুন পরমাণু চুক্তিও চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইস্পাত-অ্যালুমিনিয়ামে ট্রাম্পের দ্বিগুণ শুল্কারোপ

ইস্পাত-অ্যালুমিনিয়ামে ট্রাম্পের দ্বিগুণ শুল্কারোপ

ইস্পাত আর অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক হঠাৎ করেই দ্বিগুণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের দায়িত্ব নেয়ার পর থেকে আমদানিতে অনবরত শুল্ক বাড়ানো আর কমানোর অস্থির সব সিদ্ধান্তের পর এবার ইস্পাত আর অ্যালুমিনিয়ামের বাজারে নজর গেছে মার্কিন প্রেসিডেন্টের। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল করতে ব্রিটেন ছাড়া বাকি সব দেশের জন্য প্রযোজ্য হবে এই উচ্চ শুল্ক, যা কার্যকর হচ্ছে আজ (বুধবার, ৪ জুন) থেকেই।