ইংলিশ মিডিয়াম স্কুল

ফিরছে অনলাইন ক্লাস; চূড়ান্ত সিদ্ধান্ত কবে জানালেন শিক্ষামন্ত্রী
রোজার ছুটি, বৈশ্বিক জ্বালানি সংকট (Global fuel crisis) এবং সাম্প্রতিক বিভিন্ন আন্দোলনের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে উদ্যোগী হয়েছে সরকার। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, সপ্তাহে ৫ দিনের পরিবর্তে এখন থেকে ৬ দিন ক্লাস (Six days a week class) চালু রাখার পরিকল্পনা করা হচ্ছে।

দাবদাহে ইংলিশ মিডিয়ামে পাঠদান চললেও শিক্ষার্থী উপস্থিতি কম
তীব্র তাপপ্রবাহে যখন সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয় এবং ঢাকাসহ ২৭ জেলায় মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ, তখন সকাল থেকে রাজধানীর বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। কেউ প্রাইভেট কারে, কেউ রিকশায়, কেউবা আসে হেঁটে। তবে তুলনামূলকভাবে শিক্ষার্থী উপস্থিতি কম দেখা গেছে।