
আয়কর রিটার্ন দাখিলে মিলবে অতিরিক্ত ৯০ দিন, আবেদন করবেন যেভাবে
ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) সময়সীমা বাড়াতে অনলাইন সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। আজ (সোমবার, ১৬ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, করদাতারা এখন ঘরে বসেই অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় চেয়ে আবেদন করতে পারবেন।

অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা আবারও বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ফেব্রুয়ারি ২০২৬ কর মেয়াদের রিটার্ন জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ মার্চ ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করেছে। আজ (রবিবার ১৫ মার্চ) এনবিআরের প্রথম সচিব নাহিদ নওশাদ মুকুল স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।

করদাতাদের জন্য সুখবর: আয়কর রিটার্ন জমার সময় বাড়লো ৩১ মার্চ পর্যন্ত
ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বস্তি দিয়ে ফের আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড (NBR)। ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। ফলে করদাতারা কোনো প্রকার জরিমানা ছাড়াই আগামী ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

আয়কর রিটার্নে নগদ টাকা কত দেখাবেন? জেনে নিন নিরাপদ সীমা ও আইনি পরামর্শ
বর্তমানে সারা দেশে আয়কর রিটার্ন (Income Tax Return) জমা দেওয়ার মৌসুম চলছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি করা হয়েছে। রিটার্ন প্রস্তুতির এই সময়ে করদাতাদের মনে সবচেয়ে বড় প্রশ্নটি হলো— আয়কর নথিতে হাতে থাকা নগদ টাকা (Cash in Hand) কত দেখানো উচিত?

কতদিন বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা?
২০২৪-২৫ করবর্ষের ব্যক্তিগত আয়কর রিটার্ন দাখিলের (Income Tax Return Filing) নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে। বর্তমান আইন অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। তবে মাঠ পর্যায়ে রিটার্ন জমার ধীরগতি এবং করদাতাদের সুবিধার্থে এই সময়সীমা (Income Tax Return Filing Deadline) আরও এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন (Official Notification) জারি করা হয়েছে।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, সহজে জমা দেয়ার নিয়ম
প্রতি বছরই দেশের লাখ লাখ করদাতার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আয়কর রিটার্ন দাখিল (Income Tax Return Filing) করা। প্রথাগতভাবে কর অফিসে গিয়ে লাইনে দাঁড়ানোর সেই ঝক্কি-ঝামেলা এখন অতীত। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর - NBR) অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে রিটার্ন দাখিল প্রক্রিয়াকে করে তুলেছে অত্যন্ত সহজ, দ্রুত ও ত্রুটিমুক্ত।

রিটার্ন জমা সহজ করতে চালু হচ্ছে মোবাইল অ্যাপ
আগামী বছর থেকে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য মোবাইল অ্যাপ চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান। আজ (রোববার, ১৭ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস এলাকায় যাত্রীদের সুবিধার্থে হেল্প ডেস্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আজ থেকে শুরু আয়কর সেবা মাস
মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিলসহ করদাতাদের সব ধরনের সেবা দিতে আজ (রোববার, ৩ নভেম্বর) থেকে শুরু হয়েছে আয়কর সেবা মাস।