আহমেদাবাদ বিমান দুর্ঘটনার চূড়ান্ত প্রতিবেদনের আগে সংকটে এয়ার ইন্ডিয়া
আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ‘এআই-১৭১’ ফ্লাইটটি গত বছরের ১২ জুন উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যে বিধ্বস্ত হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় ২৬০ জন প্রাণ হারান। এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের আর এক মাসও বাকি নেই। এর মধ্যেই গভীর সংকটে পড়েছে ভারতের এই রাষ্ট্রায়ত্ত থেকে বেসরকারি হওয়া বিমান সংস্থাটি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।