আলোকচিত্র প্রদর্শনী
হাসিনার জন্য ভারতের ‘মায়াকান্না’ ডাবল স্ট্যান্ডার্ডের প্রমাণ: রিজভী

হাসিনার জন্য ভারতের ‘মায়াকান্না’ ডাবল স্ট্যান্ডার্ডের প্রমাণ: রিজভী

ভারতের দিল্লিতে ‘সাউথ এশিয়ান জার্নালিস্টস’র একটি অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য দেয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, হাসিনা পলাতক, ফাঁসি ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়া সত্ত্বেও তার জন্য ভারত সরকারের এত মায়া, এত কান্না এবং এত কুম্ভীরাশ্রু (মায়াকান্না) যে; তাকে ভিডিও বার্তা না হলেও অডিও বার্তার সুযোগ দেয়া হচ্ছে। এটি ভারত সরকারের দ্বিমুখী নীতির (ডাবল স্ট্যান্ডার্ড) প্রকাশ। ফ্যাসিস্টের প্রতি এই সমর্থন ভারত মনে রেখেছে বলেই আজ হাসিনার মতো একজন পলাতক এবং বাংলাদেশের শিশু-কিশোর, ছাত্র ও শ্রমিকের রক্তপিপাসু বলে অভিযুক্ত ব্যক্তিকে সেখানে কথা বলার সুযোগ দেয়া হচ্ছে।

নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

নাসির আলী মামুনের ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

বাংলা একাডেমি একুশে পদকপ্রাপ্ত কিংবদন্তি আলোকচিত্রশিল্পী ও বাংলা একাডেমির ফেলো নাসির আলী মামুনের ‘ফটোজিয়াম: স্মৃতি—বিস্মৃতির মুখচ্ছবি’ শীর্ষক ৬৭তম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৪ এপ্রিল) বাংলা একাডেমির নজরুল মঞ্চে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বাংলা একাডেমির ঐতিহাসিক বর্ধমান হাউজে এ প্রদর্শনী চলবে।

শেষ হলো ফ্রেমবন্দি ৩৬ শে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

শেষ হলো ফ্রেমবন্দি ৩৬ শে জুলাই শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

জুলাই বিপ্লবের ৩৬ দিনের সংগ্রামকে ফ্রেমে বন্দি করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে শাহবাগ জাতীয় জাদুঘরে আলোকচিত্র প্রদর্শনীর শেষ দিনে ছিল দর্শনার্থীদের ভিড়। শেষদিনে প্রদর্শনীতে এসেছিল শহীদ পরিবার, শিক্ষাবিদসহ বিশিষ্টজনরা। ছাত্র-জনতার এই গণঅভ্যুত্থান যেন কেউ ভুলে না যায় এবং জাতিকে আন্দোলনের পরও ঐক্যবদ্ধ রাখতে এই আয়োজন বলে জানিয়েছেন সংগঠনটি।

বন্যার্তদের জন্য বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

বন্যার্তদের জন্য বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আলোকচিত্র প্রদর্শনীর করছে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি। আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘বিপন্ন স্বদেশের পাশে আলোকচিত্র-আলোকচিত্রী’ প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ও পেশাদার আলোকচিত্রীদের ছবি প্রদর্শনীর আয়োজন করা হয়।