৩৩ বছর পর আরাফার দিনে কাবা শরীফের ওপর থাকবে সূর্য, পড়বে না কোনো ছায়া
এবছর আরাফার দিন বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পবিত্র ভূমি মক্কা নগরী। সূর্য কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করবে। যা প্রতি ৩৩ বছরে একবার ঘটে। এতে করে কাবার কোন ছায়া দেখা যাবে না। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির পার্থক্যের কারণেই এমনটা ঘটে।