
সশস্ত্র অস্ত্রধারীদের গুলিতে নিহত গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম
লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল- ইসলামকে গুলি করে হত্যা করেছে সশস্ত্র অস্ত্রধারীরা। মঙ্গলবার সাইফের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তার রাজনৈতিক দল। যদিও হত্যার মূল কারণ এখনো জানা যায়নি। পশ্চিমা মনোভাবে বিশ্বাসী সাইফ লিবিয়ার মানুষের কাছে সংস্কারবাদী হিসেবে সুনাম পেলেও, ২০১১ সালে আরব বসন্তের সময় আন্দোলনে বাবার পক্ষ নেয়ায় ব্যাপক বিতর্কের জন্ম দেন।

একুশ শতকের স্বৈরশাসকদের পতনের ইতিহাস
যখন সমাজের একটি বড় অংশের মানুষ মৌলিক চাহিদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়, তখন তারা সরকার বা শাসকের প্রতি অসন্তোষ প্রকাশ করে। এই জমতে থাকা অসন্তোষ একসময় রূপ নেয় গণ-আন্দোলনে। সাধারণ জনগণের এই সংগ্রামের চূড়ান্ত পরিণতি গণঅভ্যুত্থান। যুগে যুগে এই গণঅভ্যুত্থানের মুখে পরাজয় বরণ করেছে শাসক ও শোষকেরা। কিন্তু এরপর কী ঘটেছে এসব দেশের ভাগ্যে? ২১ শতকে বিশ্বজুড়ে ঘটে যাওয়া কিছু গণঅভ্যুত্থানের কথাই জানাবো এবার।

সিরিয়ার চতুর্থ শহর দারা দখলে নিলো বিদ্রোহীরা
ইদলিব, আলেপ্পো ও হামার পর চতুর্থ শহর দারা দখলে নিলো বিদ্রোহীরা। পাশাপাশি হায়াত তাহরির আল শাম প্রবেশ করেছে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর হোমসে। প্রাণে বাঁচতে চাইলে আসাদের দল ত্যাগ করে বিদ্রোহীদের সঙ্গে যোগ দেয়ার হুমকি দিয়েছে বিদ্রোহীরা। তুরস্কের প্রেসিডেন্টের আশা, কোনো দুর্ঘটনা ছাড়াই সিরিয়াজুড়ে চলবে বিদ্রোহীদের অভিযান। তবে বাশার সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান।